নির্বাচন

জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: সিইসি

কাজী রকিবউদ্দীন আহমদ
কাজী রকিবউদ্দীন আহমদ

দেশে প্রথম বারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ।

বুধবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এমন দাবি করেন।

ভোটারদের নির্বিঘ্নে ভোট দেয়ার সব ব্যবস্থার পাশাপাশি ভোটের গোপনীয়তা রক্ষার বিষয়টিও তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি দাবি করেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে।

রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন উল্লেখ করে তিনি আরো জানান, প্রচলিত নির্বাচন ব্যবস্থা থেকে ভিন্ন এবং ভোটার সংখ্যা কম হলেও এই নির্বাচনকে সুষ্ঠু ও শান্তি পূর্ণ করতে সব ব্যবস্থাই নিয়েছিলেন তারা।

ভোটের গোপনীয়তা রক্ষাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ, র্যা ব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেজ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভূমিকাও তুলে ধরেন তিনি।

কমিশন কখনোই কোনো দলের দুস্কৃতিকারীদের প্রশয় দেয়নি বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ