নির্বাচন

জেলা পরিষদ নির্বাচন: শতকরা ৬৫ ভাগ বিজয় আ’লীগ প্রার্থীদের

জেলা পরিষদ নির্বাচন: শতকরা ৬৫ ভাগ বিজয় আ’লীগ প্রার্থীদের
জেলা পরিষদ নির্বাচন: শতকরা ৬৫ ভাগ বিজয় আ’লীগ প্রার্থীদের

দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৮ জেলার ফলাফল বেসরকারিভাবে জানা গেছে— এরমধ্যে আওয়ামী লীগ শতকরা ৬৫ ভাগ বিজয় পেয়েছে। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিজয়ের হার শতকরা ৩৫।

স্থানীয় সরকারের এ নির্বাচন নির্দলীয় হলেও চেয়ারম্যান পদে বিএনপি ও জাতীয় পার্টি প্রার্থী না দেয়ায় আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীরাই ছিলেন পরস্পরের প্রতিদ্বন্দ্বী।

বুধবার দেশের তিন পার্বত্য জেলা বাদে ৬১ জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় জেলা পরিষদ নির্বাচন। এর মধ্যে দুটি জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব পদের প্রার্থীরা জয়ী হওয়ায় ভোটগ্রহণ হয়নি। বাকি ৫৯টির মধ্যে ২১টিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। ফলে, বাকি ৩৮ জেলায় চেয়ারম্যান পদে ভোট হয়।

বেসরকারিভাবে ঘোষিত নির্বাচনী ফলাফলে, ৩৮টি জেলার ২৫টিতেই আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছে। যা শতকরা ৬৫ ভাগ।

এদিকে, বাকি ১৩টি আসনে বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। এদের সবাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

শতকরা হিসাবে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ের হার ৩৫ সেই হিসেবে প্রায় এক তৃতীয়াংশ জায়গাতেই চেয়ারম্যান পদে পরাজিত হয়েছে আওয়ামী লীগ।

স্থানীয় সরকারের এ নির্বাচন নির্দলীয় হলেও চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থীদের মনোনয়ন ও সমর্থন দেয় আওয়ামী লীগ। অপরদিকে, চেয়ারম্যান পদে বিএনপি ও জাতীয় পার্টি কোন প্রার্থীই দেয়নি— তাই এ নির্বাচনে আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীরাই একচেটিয়া প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে, জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতাদের মধ্যে ৮ জন নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনই পরাজিত হয়েছেন দলের বিদ্রোহী প্রার্থীর কাছে। বিভিন্ন অনিয়মের সঙ্গে যুক্ত হওয়াতেই তারা পরাজিত হয়েছে বলে মনে করেন বিজয়ী হওয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ