নির্বাচন

জেলা পরিষদের নব নির্বাচিত ১,১৬৯ জন সদস্যের শপথগ্রহণ

জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ
জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ

গতবছরের ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। প্রথমবারের মতো ৬১টি জেলা পরিষদের নব নির্বাচিত ১,১৬৯ জন সদস্য শপথ নিয়েছেন।

প্রথম ধাপে ঢাকা ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ ও দ্বিতীয় ধাপে রাজশাহী, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগের সদস্যদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের শপথবাক্য পাঠ করান তিনি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, শপথগ্রহণের ফলে এখন থেকে দেশের তৃণমূল পর্যন্ত গণতন্ত্র আরো বিকশিত হওয়ার সুয়োগ পাবে। নিজ এলাকায় জনপ্রতিনিধিরা দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।

এ সময় নিজ জেলার জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন শপথ নেয়া জেলা পরিষদের নব নির্বাচিত সদস্যরা। এছাড়াও সন্ত্রাস ও জঙ্গিবাদ যেনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য তাদের বিরুদ্ধে যুদ্ধও ঘোষণা করেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ