আইনি জটিলতা কেটে যাওয়ায় টাঙ্গাইল-৪ শূণ্য আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৩১ জানুয়ারি আওয়ামী লীগ থেকে বহিস্কৃত আব্দুল লতিফ সিদ্দিকীর শূণ্য আসনে ভোটগ্রহণ হবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, আদালতের স্থগিতাদেশ ওঠে যাওয়ায় উপনির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই। এ নির্বাচনে তিনজন প্রার্থী রয়েছেন। ভোটের সার্বিক প্রস্তুতিও নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
এ আসনের উপনির্বাচনের জন্য ২০১৫ সালের ২৮ অক্টোবর ভোটের দিন ঠিক রেখে নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শেষ করে। তবে আব্দুল লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকীর রিট আবেদনে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়।
মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে দেয়া উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে কাদের সিদ্দিকীর করা আপিল গত ১৮ জানুয়ারি আপিল বিভাগে খারিজ হয়ে যায়।