নির্বাচন

সোমবার বসছে সার্চ কমিটির বৈঠক

সোমবার বসছে সার্চ কমিটির বৈঠক
সোমবার বসছে সার্চ কমিটির বৈঠক

নির্বাচন কমিশন গঠনে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিতে দেশের বিশিষ্টজনদের সঙ্গে কাল-সোমবার বৈঠকে বসবে সার্চ কমিটি।

শিক্ষাবিদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, আইনবিদ, পর্যবেক্ষক, সমাজসেবীসহ নাগরিক সমাজের ১২ সদস্য নিয়ে সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক করার কথা রয়েছে তাদের।

গত শনিবার প্রথম বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

দেশের বিভিন্ন শ্রেণিপেশার বারো জন বিশিষ্টব্যক্তির সঙ্গে কমিটির বৈঠক করার কথা রয়েছে।

তারা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী , এস এম এ ফায়েজ, আবুল কাশেম ফজলুল হক, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, সুশাসনের জন্য নাগরিক-সুজনের বদিউল আলম মজুমদার, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, সাবেক দুই নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও এম সাখাওয়াৎ হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা এবং হাইকোর্টের সাবেক বিচারপতি আব্দুর রশিদ। স্বচ্ছতা ও আস্থার পরিবেশ তৈরি করতে সব মতের নাগরিকদের নিয়ে এই বৈঠক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ