নির্বাচন

লোকদেখানো নয় মতের প্রতিফলন ঘটবে, সার্চ কমিটির কাছে এটাই প্রত্যাশা

লোকদেখানো নয় মতের প্রতিফলন ঘটবে, সার্চ কমিটির কাছে এটাই প্রত্যাশা
লোকদেখানো নয় মতের প্রতিফলন ঘটবে, সার্চ কমিটির কাছে এটাই প্রত্যাশা

লোকদেখানো মতবিনিময় না করে নতুন নির্বাচন কমিশন-ইসি গঠনে বৈঠকের মতামতের প্রতিফলন ঘটবে সার্চ কমিটির কাছে এমনটাই প্রত্যাশা বৈঠকে অংশ নিতে যাওয়া বিশিষ্টজনদের।

তারা বলেন, যে মতামত তারা দেবেন প্রয়োজনে তা গণশুনানির মাধ্যমে গ্রহণ করতে পারে সার্চ কমিটি। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সৎ, দক্ষ ও যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণে সাহসী ব্যক্তিদেরকেই কমিশনে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেবেন।

নতুন নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি ১২ বিশিষ্টজনের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত নিয়েছে। সেই মতোবেক আজ- সোমবার বৈঠক হবে।

নতুন ইসির স্বচ্ছতা নিশ্চিত করতে সার্চ কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা।

সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে মূল্যবান পরামর্শ দিয়ে সার্চ কমিটিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা।

মতবিনিময়ে যেসব পরামর্শ দেয়া হবে বাস্তবে তার প্রয়োগ হবে-এমনটাই প্রত্যাশা করেছেন সুশাসনের জন্য নাগরিক- সুজনের নির্বাহী সম্পাদক বদিউল আলম মজুমদার।

সেইসঙ্গে, জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা না করে বিএনপিসহ সব রাজনৈতিক দলই সার্চ কমিটিকে সহযোগিতার করবে বলেও আশা প্রকাশ করেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ