নির্বাচন

সৎ-গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে ইসি গঠনের পরামর্শ

সার্চ কমিটির বৈঠক
সার্চ কমিটির বৈঠক

সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটিকে পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। কম যোগ্যতার লোককে নির্বাচন কমিশনার না করার আহ্বানও জানান তারা।

সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সঙ্গে ১২ জন বিশিষ্ট ব্যক্তির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান হয়।

নতুন নির্বাচন কমিশন গঠনে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সঙ্গে বৈঠক করেন শিক্ষাবিদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, আইনবিদ, পর্যবেক্ষক, সমাজসেবীসহ নাগরিক সমাজের ১২ জন ব্যক্তি।

রাজনৈতিক সংশ্লিষ্টতাহীন ও যোগ্য ব্যক্তিদের নিয়ে কমিশন গঠনের পরামর্শ সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা।

মানবাধিকারকর্মী ও আইনজীবী সুলতানা কামাল মন্তব্য করেন, রাজনৈতিক দল ও জনতার দৃঢ়তার অভাবে নির্বাচন ভন্ডুল হয়— নির্বাচন কমিশনের (ইসি) জন্য নয়।

আর নির্বাচন কমিশন গঠনে এখনও আইন করার সুযোগ রয়েছে বলেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক।

স্বচ্ছতা ও আস্থার পরিবেশ তৈরি করতে সব মতের নাগরিকদের নিয়ে এ বৈঠক। ১২ জন বিশিষ্টব্যক্তিরা হলেন: হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এসএমএ ফায়েজ, এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সাবেক ইউজিসি চেয়ারম্যন অধ্যাপক একে আজাদ চৌধুরী, আইনজীবী সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষক তোফায়েল আহমদ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নির্বাহী বদিউল আলম মজুমদার ও সাবেক পুলিশ মহা পরিদর্শক (আইজিপি) নুরুল হুদা।

প্রসঙ্গত, শনিবার জাজেস লাউঞ্জেই সার্চ কমিটির প্রথম বৈঠক হয়। সেখানেই বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনার সময় ও তালিকা চূড়ান্ত করা হয়। একইসঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়া ৩১টি রাজনৈতিক দলের কাছে নির্বাচন কমিশনের (ইসি) জন্য ৫টি করে নামের প্রস্তাব চাওয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে গত বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সার্চ কমিটি গঠন করে ১০ কার্যদিবসের মধ্যে নতুন নির্বাচন কমিশনের (ইসি) জন্য নাম প্রস্তাবের দায়িত্ব দেন।

কমিটির অপর সদস্যরা হলেন: হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ