নির্বাচন

টাঙ্গাইলে উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ

ভোটগ্রহণ
ভোটগ্রহণ

টাঙ্গাইল-৪ আসনে (কালিহাতী) আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে— এ আসনের সাবেক এমপি ধর্ম অবমাননাকর বক্তব্যের পর সংসদ সদস্য পদ ছাড়তে বাধ্য হন। প্রায় দেড় বছর শূন্য থাকার পর নতুন জনপ্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ করা হয়।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৮টায় নির্ধারিত সময়েই ১০৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলে টানা বিকাল ৪টা পর্যন্ত।

টাঙ্গাইলের প্রভাবশালী সিদ্দিকী পরিবারের সদস্য লতিফ সিদ্দিকী দল থেকে বহিষ্কৃত হয়ে সাংসদ পদ ছাড়তে বাধ্যম হওয়ার পর তার ভাই সাবেক সাংসদ কাদের সিদ্দিকীর প্রতিদ্বন্দ্বিতার চেষ্টাও ব্যর্থ হয়ে যায় মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে।

শেষ পর্যন্ত উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩ জন। আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাছান ইমান খাঁন দলীয় প্রতীক নৌকা নিয়ে, বিএনএফের আতাউর রহমান খান টেলিভিশন প্রতীকে এবং এনপিপির ইমরুল কায়েস লড়ছেন আম প্রতীক নিয়ে।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ৭ হাজার ৭৭০ জন। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কম হওয়ায় এবং ক্ষমতাসীনদের বিপরীতে বড় কোনো রাজনৈতিক দলের প্রার্থী না থাকায় ভোটের হার কম হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে এমপি হন লতিফ সিদ্দিকী। হজ নিয়ে মন্তব্যদ করে সমালোচনার মধ্যেত তাকে মন্ত্রিত্ব ও দলীয় পদ হারাতে হয়।

২০১৫ সালের পহেলা সেপ্টেম্বর লতিফ সিদ্দিকী সংসদ থেকে পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ