নির্বাচন

চার বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক

প্রভাবমুক্ত থেকে কাজ করতে পারবেন এমন লোক খোঁজার পরামর্শ

চার বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক চলছে
চার বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক চলছে

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে চাপ ও সব ধরনের প্রভাবমুক্ত থেকে কাজ করতে পারবেন এমন সৎ-যোগ্য ও সাহসী ব্যক্তিদের খুঁজে বের করতে সার্চ কমিটিকে পরামর্শ দিয়েছেন দেশের বিশিষ্টজনেরা।

ইসি গঠনে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটির সঙ্গে দেশের চার বিশিষ্ট নাগরিকের বুধবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে এ কথা বলেন তারা।

একইসঙ্গে নির্বচন কমিশন গঠনে আইন প্রণয়নেরও পরামর্শ দেন তারা।

নতুন ইসি গঠনে নাগরিক সমাজের সঙ্গে সার্চ কমিটির বৈঠককে ইতিবাচক দিক বলে উল্লেখ করেছেন বৈঠকে অংশ নেয়া সাবেক সিইসি মোহাম্মদ আবু হেনা।

তিনি বলেন, বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে সৎ ও যোগ্য ব্যক্তি খুঁজে পাবে সার্চ কমিটি।

আর নির্বাচন কমিশন আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার।

তবে নির্বাচিত সরকারের অধীনে স্বাধীন থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, এমন ব্যক্তিদের নিয়ে ইসি গঠন করতে হবে যারা সকল বির্তকের বাইরে থেকে এইচ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেন।

আর দি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের পরামর্শ সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কমিটিকে এগোতে হবে।

আর বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ ভূইয়া।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত নামের বাইরে থেকেও সার্চ কমিটি নতুন নাম অন্তর্ভূক্ত করতে পারবে।

সার্চ কমিটির পরবর্তী বৈঠক বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকে অংশ নেয়া চার বিশিষ্টজন হলেন: সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ও ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদকে আমন্ত্রণ জানানো হলেও পরে গতকাল মঙ্গলবার তার নাম বাদ দেয়া হয়।

গতকাল বিকেল ৪টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নামগুলো সার্চ কমিটিকে দেয়া হয়। দুটি দল নাম না দিলেও চিঠি দিয়ে নাম না দেয়ার কারণ ব্যাখ্যা করে। রাজনৈতিক দলগুলোর পাঠানো নাম থেকে সততা, কর্মদক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে সার্চ কমিটি। আরো যাচাই-বাছাইয়ের পর ৮ ফেব্রুয়ারির মধ্যে ১০ জনের নাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দেয়া হবে।

রাজনৈতিক দলগুলো সার্চ কমিটির কাছে ১২৫টি নাম জমা দেয়।

গতকাল সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, আবদুর রশিদের বিরুদ্ধে প্রতারণামূলক মামলা বিচারাধীন থাকায় তাকে বাদ দেয়া হয়েছে।

আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে অনুসন্ধান কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার।

এরআগে সোমবার সার্চ কমিটি ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় করেছে।

গত শনিবার সকালে অনুষ্ঠিত সার্চ কমিটির প্রথম বৈঠকে তাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেয় সার্চ কমিটি। এছাড়া ওই বৈঠকে নতুন নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করতে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঁচটি করে নাম চাওয়ার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বরাবর ২৮টি রাজনৈতিক দল নাম জমা দেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ