নির্বাচন

সংবিধান রক্ষায় ৫ জানুয়ারির নির্বাচন ছাড়া উপায় ছিল না

কাজী রকিবউদ্দীন আহমদ
কাজী রকিবউদ্দীন আহমদ

সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় ৫ জানুয়ারির নির্বাচন করা ছাড়া উপায় ছিল না বলে জানিয়েছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, তখন জাতির ক্রান্তি লগ্ন-নির্বাচন না হলে অসাংবিধানিক পরিস্থিতির সৃষ্টি হতো। কমিশন গত ৫ বছরে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন ও সাফল্যের সঙ্গে ৬টি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে।

নতুন কমিশনের সবাই অভিজ্ঞ উল্লেখ করে এর সাফল্য কামনা করেন এ বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার।

বিদায়ী ৪ নির্বাচন কমিশনারও এসময় উপস্থিত ছিলেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনসহ গত ৫ বছরে দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় তার বক্তব্য উঠে আসে।

জানান, ৫ জানুয়ারি নির্বাচন না হলে সাংবিধানিক সঙ্কট দেখা দিত।

গত ৫ বছরে অনেক প্রতিকূল অবস্থার মুখোমুখি হলেও কমিশন সাফল্যের সঙ্গে সেসব কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে বলে বিদায়ী সিইসি উল্লেখ করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ