নির্বাচন

অবিতর্কিতদের কমিশনে দেয়া উচিত ছিল: আকবর আলি

আকবর আলি খান
আকবর আলি খান

একটা সার্চ কমিটিও ১০ বছরে এমন কোনো নাম দিতে পারেনি যেখান থেকে কমিশনে কোনো সফল ব্যক্তিত্ব এসেছেন বললেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান। বিতর্কের উর্দ্ধে ব্যক্তিদের কমিশনে দেয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা ও ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক যৌথভাবে শনিবার রাজধানীর চলচ্চিত্র উন্নয়ন সংস্থা-এফডিসিতে ছায়া বিতর্কের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির সমালোচনা করে তিনি বলেন, উপযুক্ত ব্যক্তিদের নির্বাচন কমিশনে (ইসি) দিতে না পারায় ব্যর্থ সার্চ কমিটি।

আকবর আলি খান বলেন, যাদের আসা সম্ভব ছিল তাদের নাম সার্চ কমিটি দিতে পারেনি। তাই সার্চ কমিটি এখনো সফল হয়নি। তত্ত্বাবধাক সরকার হবে কি-না তা রাজনৈতিক দল নয় বরং জনগণ গণভোটের মাধ্যমে নির্ধারণ করবে।

অন্যান্য দেশের মতো গণভোটকে গণতন্ত্রের পক্ষে শক্তিশালী করতে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ওপর জোর দেন আকবর আলী খান। তত্ত্বাবধায়ক সরকার হবে কিনা তা জনগণের ওপর ছেড়ে দিতে বলেন তিনি।

এ ছায়া বিতর্কে বিজয়ী হন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ