নির্বাচন

শপথ নিলেন নতুন সিইসিসহ কমিশনাররা

শপথ নিলেন নতুন সিইসি
শপথ নিলেন নতুন সিইসি

নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনার বুধবার শপথগ্রহণ করেছেন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিইসি ও চার নির্বাচন কমিশনারকে শপথ পড়ান।

সিইসি হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব কে. এম নুরুল হুদা। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার শাহাদৎ হোসেন চৌধুরী এবং এবারই প্রথম একজন নারী নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম।

গত ৬ ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে ৯টায় প্রজ্ঞাপন জারি শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এর আগে দশ জনের নামের চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করে সার্চ কমিটি। সেখান থেকে পাঁচ জনকে চূড়ান্ত করে নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্দেশ্যে দশ জনের নামের তালিকা হস্তান্তর করে সার্চ কমিটি। ওই তালিকা থেকে যাচাই-বাছাই করে নতুন নির্বাচন কমিশনে পাঁচ জনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

এরপর প্রধান নির্বাচন কমিশনারসহ ওই পাঁচজনের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

পরে রাত সাড়ে ৯টায় সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, এদের মধ্যে সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদারকে বিএনপির প্রস্তাবিত নাম থেকে নেয়া হয়েছে আর বেগম কবিতা খানমের নাম প্রস্তাব করেছিল আওয়ামী লীগ।

এর আগে বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত তালিকা থেকে দশ জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতি কাছে হস্তান্তর করে সার্চ কমিটি।

এদিকে, বর্তমান সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ ও তার কমিশনারদের মেয়াদ শেষ হয়েছে ৮ ফেব্রুয়ারি। নিয়ম অনুযায়ী ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৩টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ