পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। শনিবার সকাল ৮টায় বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
নির্বাচনকে নির্বিঘ্ন করতে কেন্দ্র ও এর আশপাশে আনসার, পুলিশ ও র্যাবসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই অংশ নিয়েছে। নবগঠিত নির্বাচন কমিশনের জন্য এটি প্রথম পরীক্ষা।
শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাদের সংখ্যা বাড়তে থাকে। বিশেষ করে কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য।
নির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্র ও এর আশপাশের এলাকায় আনসার, পুলিশ ও র্যাবসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
নির্বাচনে অংশ নিয়েছে আওয়ামী লীগ-বিএনপি দুই দলই। সেই সঙ্গে নতুন নির্বাচন কমিশনের অধিনে এটি প্রথম নির্বাচন হওয়ায় একে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে কমিশন।
বাঘাইছড়ি পৌরসভার মোট ভোটার সংখ্যা ১০ হাজার ১৭৭ জন। নির্বাচনে তিন জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে রয়েছেন ৩১ জন।