নির্বাচন

ডিভিএমের পক্ষে- বিপক্ষে সংশ্লিষ্টরা

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

আগামী জাতীয় নির্বাচনে ডিজিটাল ভোটিং মেশিনের (ডিভিএম) মাধ্যমে ভোটগ্রহণের পক্ষে মত দিয়েছেন প্রযুক্তিবিশেষজ্ঞ, নির্বাচন বিশ্লেষক, পর্যবেক্ষকসহ সংশ্লিষ্টরা। প্রযুক্তির মাধ্যমে ভোট হলে কারচুপির সুযোগ কম এবং বাঁচবে অর্থ ও সময় বলেও জানান তারা।

শুক্রবার দেশ টিভি দেয়া সাক্ষতকারে সংশ্লিষ্টরা এসব কথা বলেন।

কারচুপি এড়াতে প্রযুক্তির পাশাপাশি কাগজ ব্যবহারের ওপর জোর দিয়ে সংশ্লিষ্টরা আরো বলেন, এ বিষয়ে বিএনপিকে বিরোধিতা না করে সব কিছু যাচাই-বাছাই করা প্রয়োজন।

তবে এক্ষেত্রে ডিভিএম নয় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ওপর গুরুত্ব দিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়া হোসেন।

ডিভিএম নিয়ে বিএনপির বিরোধিতাকে অগ্রহণযোগ্য বলে মনে করছেন সাবেক এ নির্বাচন কমিশনার।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যকে সামনে রেখে সতর্কতার সঙ্গে এ বিশাল কর্মযজ্ঞ শেষ করতে নির্বাচন কমিশনকে পরামর্শ দেন প্রযুক্তি বিশেষজ্ঞ অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।

ভোটগ্রহণে প্রযুক্তির ব্যবহারের নানা ইতিবাচক দিক তুলে ধরে ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, বিতর্ক এড়াতে ভোটিং মেশিনের পাশাপাশি কাগজের ব্যবহারও থাকতে হবে। এ পদ্ধতিতে কারচুপির সুযোগও কম।

এদিকে, আগামী নির্বাচনে কাগজ ব্যবহারের পরিবর্তে ডিজিটাল ভোটিং মেশিনের (ডিভিএম) ব্যবহার করা হবে বলে সম্প্রতি জাতীয় সংসদে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই বিষয়টি নিয়ে চলছে আলোচনা -সমালোচনা। সংসদের বাইরে থাকা দল বিএনপি এ নিয়ে আপত্তি তুলে বলছে, এটা দুরভিসন্ধিমূলক।

এর আগে সদ্য বিদায়ী নির্বাচন কমিশন এ জন্য ডিজিটাল ভোটিং মেশিন (ডিভিএম) নিয়ে কাজ শুরু করেছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ