নির্বাচন

কুমিল্লা সিটি-সুনামগঞ্জে শাল্লা ও দিরাইয়ে নির্বাচন ৩০ মার্চ

কুমিল্লা সিটি-সুনামগঞ্জে শাল্লা ও দিরাইয়ে নির্বাচন ৩০ মার্চ
কুমিল্লা সিটি-সুনামগঞ্জে শাল্লা ও দিরাইয়ে নির্বাচন ৩০ মার্চ

আটকে থাকা কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও প্রয়াত আওয়ামী লীগের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের সুনামগঞ্জ-২ (শাল্লা ও দিরাই) আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

সোমবার দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি।

কুমিল্লা সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ মার্চ পর্যন্ত। ৫ ও ৬ মার্চ মনোনয়নপত্র বাছাই, প্রত্যাহারের শেষদিন ১৪ মার্চ। সুনামগঞ্জ ২ আসনের উপনির্বাচনেও ২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৩ মার্চ পর্যন্ত।

১৫ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কোনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো।

কুমিল্লা সিটি করপোরেশনে ২০১৬ সালের ২০ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সময় থাকলেও সীমানা জটিলতার কারণে উচ্চ আদালতের আদেশে ওই সময় ভোটগ্রহণ করা যায়নি। পরে এই জটিলতার অবসান হলেও বিদায়ী ইসি সময় স্বল্পতায় তফসিল ঘোষণা করেনি। ৬ ফেব্রুয়ারি কুমিল্লার জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমকে সরকার প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।

সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ৫ ফেব্রুয়ারি মারা যান। এরপর তার আসনটি শূন্য ঘোষণা করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ