নির্বাচন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন: মনোনিত আ.লীগ-বিএনপির দুই প্রার্থী

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন

দলীয় মনোনয়ন নিয়ে এলাকায় ফিরেই সরব হয়ে উঠেছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনিত দুই প্রার্থী।

সিটি নির্বাচনকে সামনে রেখে দলীয় সব কোন্দল ভুলে এক সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছেন তারা। অন্যদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। দলীয় মনোনয়ন পেয়ে সক্রিয় হয়ে উঠেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপি মনোনীত প্রার্থী সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। কেন্দ্র থেকে ফিরেই দলের স্থানীয় সিনিয়র নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এই দুই প্রার্থী।

তফসিল ঘোষনার পর থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ১৬০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৪৮ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। আগামী ২ মার্চ মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কুমিল্লায় নিয়োগ দেয়া হয়েছে অতিরিক্ত ৯ সহকারী রিটার্নিং কর্মকর্তা।

সিটি করপোরেশনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭ হাজার ৩৮৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ২৩৯ জন আর নারী ভোটার ১ লাখ ৫ হাজার ৫৫ জন। ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ