কুমিল্লা সিটি নির্বাচনকে সামনে রেখে গত পাঁচ বছরে এলাকার উন্নয়নের হিসাব কষছেন প্রধান দুই দলের প্রার্থী ও নেতাকর্মীরা।
আওয়ামী লীগের অভিযোগ, মনিরুল ইসলাম সাক্কু মেয়র থাকাকালীন নগরীতে দৃশ্যমান কোন উন্নয়নই হয়নি। জলাবদ্ধতা, যানজটসহ প্রধান সমস্যাগুলোর সমাধান তো হয়নি বরং মানুষের দুর্ভোগ আরো বেড়েছে।
অন্যদিকে বিএনপি নেতাদের দাবি, অতীতের তুলনায় গত ৫ বছরে নগরীর উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে।
আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচন। এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট হচ্ছে এখানে।
পাঁচ বছর এই সিটি করপোরেশনে মেয়রের দায়িত্ব পালন করেছেন বিএনপির বর্তমান মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, সাক্কু মেয়র থাকাকালীন সিটি করপোরেশনের উল্লেখযোগ্য কোন উন্নয়ন হয় নি। জলাবদ্ধতা আগের চেয়ে বেড়েছে। রাস্তাঘাট সংকীর্ণ হওয়ায় বেড়েছে যানজট।
এদিকে, বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু ও দলের নেতারা বলছেন, নবগঠিত সিটি করপোরেশন সাজাতেই অনেক সময় লেগেছে। এরপরও গত পাঁচ বছরেই এলাকায় সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে বলে দাবি তাদের।
আর এলাকার অনেক সমস্যা সমাধান না হওয়ায় ভবিষ্যৎ মেয়রের দিকে তাকিয়ে নগরবাসী।