নির্বাচন

শেষ হলো কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ

কুমিল্লা সিটি করপোরেশন
কুমিল্লা সিটি করপোরেশন

শেষ হলো কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে বুধবার প্রতীক বরাদ্দ।

এরইমধ্যে তিন মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন নৌকা প্রতীক। ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু। আর জাসদ প্রার্থী শিরিন আক্তার পেয়েছেন তারা প্রতীক।

মেয়র প্রার্থীর পর এখন কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল।

প্রতীক পেয়ে আজ থেকেই আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করবেন কুমিল্লা সিটি নির্বাচনের প্রার্থীরা।

মঙ্গলবার ছিলো প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ৩০ মার্চ এ সিটি করপোরেশনে ভোটগ্রহণ হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ