নির্বাচন

কুমিল্লা সিটি নির্বাচন একটি মহাপরীক্ষা: নির্বাচন কমিশনার

ছবি নাই
ছবি নাই

কুমিল্লায় একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়ে নির্বাচন কমিশনের ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

শনিবার কুমিল্লায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে মতবিনিময়ের এই নির্বাচনকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করতে দেয়া হবে না মন্তব্য করেন।

সভায় প্রধান দুই দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীই ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় বহিরাগতদের প্রবেশ ঠেকানোসহ নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে শনিবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। কুমিল্লা টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় চার মেয়র প্রার্থীসহ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা কমিশনের কাছে তাদের বিভিন্ন অভিযোগ ও মতামত তুলে ধরেন।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু দুজনই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলাবাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েনের দাবি জানান।

সভায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, কুমিল্লা সিটি নির্বাচন এই কমিশনের জন্য মহাপরীক্ষা, একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা চান।

কুমিল্লা সিটি নির্বাচনকে সকলের কাছে গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে বলে সভায় উপস্থিত অন্যান্য কর্মকর্তারা জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ