জমে ওঠেছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দলীয় প্রার্থীর সঙ্গে প্রচারে অংশ নিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা।
সোমবার সকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে প্রচার-প্রচারণা চালান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।
নগরীর রাজাপাড়া, ঢুলিপাড়া এলাকায় গণসংযোগ চালান তিনি। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ প্রচারণা চালান দলের প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে। নগরীর নেওড়া ও দিশাবন্ধে গণসংযোগ চালান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: