গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের উপ-নির্বাচন ২২ মার্চ— এরইমধ্যে ব্যালট বাক্সসহ বিভিন্ন উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর শুরু করা হয়।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট পেপার, বাক্স, সিল-গালাসহ নির্বাচনী এসব সামগ্রী বিভিন্ন কেন্দ্র নিয়ে যাওয়া হচ্ছে। আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ১০৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারে নির্বাচনে তিন লাখ ৩৩ হাজার ৪২৬ জন ভোটার তাদের ভোট দেবেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: