নির্বাচন

সুন্দরগঞ্জে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

সুন্দরগঞ্জে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে
সুন্দরগঞ্জে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচন বুধবার ভোটগ্রহণ শুরু হযেছে।

সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

উপনির্বাচন নির্বাচন ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ-প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় চার হাজার সদস্য দায়িত্ব পালন করছেন।

গাইবান্ধার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ। জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন শামীম হায়দার পাটোয়ারী। এই দুই প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।

গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জে নিজ বাড়িতে আওয়ামী লীগের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন গুলিতে নিহত হলে আসনটি শূন্য হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ