নির্বাচন

কুমিল্লা সিটি ও সুনামগঞ্জ-২ আসনে ভোট বৃহস্পতিবার

নির্বাচন
নির্বাচন

রাত পোহালেই বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশন ও সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। এ উপলক্ষে নেয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি। গতকাল (মঙ্গলবার) মধ্যরাতে শেষ হয়েছে এ নির্বাচনের প্রচার-প্রচারণা।

আগামীকাল হতে যাওয়া ভোটগ্রহণ সম্পন্ন করতে এরইমধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ১০৩টি কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর। পুলিশ, র্যা ব ও বিজিবি নিয়েছে তিন স্তরের নিরাপত্তা।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। এ পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী— আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপির মনিরুল ইসলাম সাক্কু। কাউন্সিলর পদে ১১৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে মোট ভোটার পাঁচ লাখ সাত হাজার ৫৬৬ জন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ