বৈরি আবহাওয়ার মধ্যে জাতীয় সংসদের সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও বৃষ্টির কারণে কেন্দ্রেগুলোতে ভোটারদের উপস্থিতি কম রয়েছে।
এ আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মিনী ড. জয়া সেনগুপ্তা। তার (ড. জয়া সেনগুপ্তা) একমাত্র প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী প্রবাসী ছায়েদ আলী মাহবুব হোসেন সিংহ প্রতীকে নিবার্চন করছেন।
বেলা ১১টার পরে জয়া সুনামগঞ্জ শহরের দিরাই উচ্চবালিকা বিদ্যালয়ে ভোট দেন। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা।
দিরাই ও শাল্লা উপজেলা মিলে এ আসনে ২ লাখ ৪৬ হাজার ১৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সেইসঙ্গে দিরাই উপজেলায় ১০ জন ও শাল্লায় ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।
গত ৫ ফেব্রুয়ারি এ আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয়।