নির্বাচন

কুমিল্লা সিটি নির্বাচন: শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা

চলছে গণনা
চলছে গণনা

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে আর এখন চলছে গণনা।

কুমিল্লা সিটি নির্বাচনে ভোট দিতে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভিড় করতে থাকেন ভোটাররা। সকাল আটটায় ১০৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর পর্যন্ত বেশিরভাগ কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন ছিলো। তবে দুপুরের পর ভোটারদের উপস্থিতি কমতে থাকে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয়, কুমিল্লা মডার্ন হাই স্কুল, হোচ্ছাম হায়দার হাইস্কুলসহ আশপাশের কেন্দ্র ঘুরে দেখা যায়, শান্তিপূর্ণ পরিবেশেই ভোট হয়। এসব কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা।

২৭টি ওয়ার্ডে ১০৩টি কেন্দ্রে দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। ২৭ নম্বর ওয়ার্ডের চৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র আইনশৃঙ্খলাবাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ভোটগ্রহন স্থগিত করে প্রশাসন।

২১ নম্বর ওয়ার্ডের সিটি কলেজ কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় ওই কেন্দ্রে পুরুষ ভোটারদের ভোটগ্রহণ স্থগিত করা হয়। ২৬ নম্বর ওয়ার্ডের বল্লবপুর কেন্দ্রের কাছ থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সংরাইশ সালেহা বালিকা উচ্চ বিদ্যালয়, সুজানগরের নগর স্বাস্থ্য কেন্দ্রসহ আশপাশের কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কয়েকটি কেন্দ্রে বুথের ভেতরে সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়া হয়।

তবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তুষ্ট বলে জানান ভোটাররা।

এদিকে, মর্ডান হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। হোচ্ছা মিয়া সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি'র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু।

যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৫ হাজার সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। এ পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী-আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপির মনিরুল ইসলাম সাক্কু।

আর কাউন্সিলর পদে ১১৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী। কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে মোট ভোটার পাঁচ লাখ সাত হাজার ৫৬৬ জন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ