কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কেএম নুরুল হুদা বলেন, বিএনপির পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ আসলেও তার বেশির ভাগই সঠিক ছিলো না। অভিযোগ আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হয়েছে। কুমিল্লার সিটি নির্বাচনের মতো সুনামগঞ্জ-২ আসনের নির্বাচনও সুষ্ঠু হয়েছে।
আগামীতেও প্রত্যেকটি নির্বাচন যাতে সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেভাবেই করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: