নির্বাচন

কুমিল্লা সিটি নির্বাচন: জয়ী বিএনপি প্রার্থী সাক্কু

মনিরুল হক সাক্কু
মনিরুল হক সাক্কু

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কুকে বিজয়ী ঘোষণা করেছে কমিশন। প্রায় ১১ হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে হারিয়েছেন মনিরুল হক সাক্কু।

শুক্রবার সকালে কুমিল্লায় নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল।

নির্বাচনের মোট ১০৩টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ২ টি কেন্দ্রের ফলাফল স্থগিত রয়েছে। এ ২টি কেন্দ্রের মোট ভোট বিজয়ী প্রার্থীর ভোটের ব্যবধানের চেয়ে কম।

১০১ কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৮ হাজার ৯৪৮ ভোট আর নৌকা মার্কার প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৫৭ হাজার ৮৬৩ ভোট।

বৃহস্পতিবার দিনভর ভোট শেষে সন্ধ্যার পর থেকে অস্থায়ী কার্যালয় থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।

এর মধ্যে স্থগিত হওয়া ৮১ নম্বর কেন্দ্র কুমিল্লা সরকারি সিটি কলেজের মোট ভোট দুই হাজার ৭৭২ ভোট এবং ১০১ নম্বর কেন্দ্র চৌয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার মোট ভোটার দুই হাজার ৪৮৩ ভোট। এ দুটি কেন্দ্রের মোট ভোটার পাঁচ হাজার ২৫৫।

এদিকে, সাক্কু বিজয়ী হয়েছেন প্রায় ১১ হাজার ভোটের ব্যবধানে। ফলে এ ২টি কেন্দ্রের ভোট ছাড়াই তিনি বিজয়ী হয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ