আগামী জাতীয় সংসদ নির্বাচনের পথ-নকশার খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার সন্ধ্যায় কমিশন কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার খান মোহাম্মদ নুরুল হুদা।
নুরুল হুদা বলেন, সব দলের সম্মতি না থাকলে নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। এ রোড ম্যাপে থাকছে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনঃনির্ধারণ, রাজনৈতিক দল ও অংশীদারদের সঙ্গে সংলাপ, আইনের প্রয়োজনীয় সংশোধন, ভোটকেন্দ্র নির্ধারণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: