নতুন ভোটারদের তালিকায় অন্তর্ভুক্তির জন্য ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে জানিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার সকালে এ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সমন্বয় সভা শেষে কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের এমনটা জানিয়েছেন।
এবার নারী ভোটার বাড়ানো, রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করাসহ নানা বিষয় গুরুত্ব দিচ্ছেন তারা।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সফল করতে নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদের সঙ্গেও দুপুরে বৈঠক করেছে কমিশন।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে সোমবার সকালে বৈঠক করা হয় বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: