নির্বাচন

ইসি ৭ দফা: সমালোচনার সময় হয়নি, সিইসির বক্তব্যে হতাশা ছড়াবে

ইসি ৭ দফা: সমালোচনার সময় হয়নি, সিইসির বক্তব্যে হতাশা ছড়াবে
ইসি ৭ দফা: সমালোচনার সময় হয়নি, সিইসির বক্তব্যে হতাশা ছড়াবে

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে তা নিয়ে এখুনি সমালোচনা করার সময় হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের।

তিনি বলেন, আগাম এ রোডম্যাপের ঘোষণা নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের দায়বদ্ধতা বাড়াবে।

কিন্তু তফসিল ঘোষণার আগে নির্বাচন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই, প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন বাম দলগুলোর নেতারা।

তারা বলেন, এই ধরনের বক্তব্যে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে রাজনৈতিক দল এবং জনমনে হতাশা ছড়াবে।

গত রোববার প্রধান নির্বাচন কমিশনার আগামী জাতীয় নির্বাচন কিভাবে অনুষ্ঠিত করবেন সে বিষয়ে ৭ দফার পথনকশা তুলে ধরেন। তার পথনকশাকে আওয়ামী লীগ বাস্তবসম্মত বললেও বিএনপি একে বর্তমান সরকারকে আবারো ক্ষমতায় নিয়ে আসার ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করছেন।

তফসিল ঘোষণার আগে নির্বাচন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই, প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর আহ্বায়ক খালেকুজ্জামান।

তারা বলেন, এই ধরনের বক্তব্যে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে রাজনৈতিক দল এবং জনমনে হতাশা ছড়াবে। প্রয়োজনে কমিশনকে শক্তিশালী করার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা।

তবে, নির্বাচন কমিশনের দেয়া রোডম্যাপ নিয়ে এখুনি সমালোচনা করা উচিত নয় বলে মনে করছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের।

তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য শুধু নির্বাচন কমিশন নয় সরকারকেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।

ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম নিয়ে আলোচনার কিছু নেই বলে বাম দলগুলো জানালেও বিষয়টি নিয়ে আরো আলোচনার প্রয়োজন রয়েছে বলে জানান জাতীয় পার্টির এ নেতা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ