নির্বাচন

নির্বাচন কমিশনের সংলাপ কর্মসূচি শুরু

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

রোডম্যাপ ঘোষণা শেষে নির্বাচন কমিশনের এখনকার কর্মসূচি সংলাপ। শুরুতেই ডাক পেয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আগামী জাতীয় নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় কমিশনকে সে পরামর্শ দেবেন তারা।

তাদের প্রত্যাশা এবার অন্তত কাগুজে বাঘের তকমা থেকে বেরিয়ে আসুক কমিশন। কার্যকর পদক্ষেপ নিক সব দলের সমান সুযোগ নিশ্চিতে; সাহসী ভূমিকা রাখুক সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন আয়োজনে।

নির্বাচনের বেশ আগেভাগেই নিজেদের কর্মপরিকল্পনা-নির্বাচনী রোডম্যাপ দিয়েছে কমিশন। বরাবরের মতো সে কর্মপরিকল্পনায় রয়েছে সংলাপের বিষয়টি। প্রথমেই ডাক পেয়েছেন নাগরিক সমাজের ৬০ প্রতিনিধি।

তালিকায় আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, কলামনিস্ট, মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষক ও সাবেক আমলা। আগামী ৩১ জুলাই তাদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন বিষয়ে মতামত ও পরামর্শ নেবে কমিশন।

এছাড়া, নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশার কথাও জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের চাওয়া নানাবিধ সংকীর্ণতার উর্দ্ধে উঠে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সচেষ্ট হবে নির্বাচন কমিশন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ