একাদশ জাতীয় নির্বাচনের জন্য ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সোমবার নাগরিক সমাজের প্রতিনিধিদের থেকে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নাগরিক সমাজের প্রতিনিধিদের থেকে পরামর্শ নিবে কমিশন। যা রোডম্যাপ বাস্তবায়নে ভূমিকা রাখবে।
এদিকে কমিশনের নব নিযুক্ত ভারপ্রাপ্ত সচিব জানিয়েছেন কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না তারা। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠ পর্যায়ের প্রশাসনের সঙ্গেও সমন্বিতভাবে কাজ করবে কমিশন।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সোমবার নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। সংলাপে অংশ নিতে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ৬৯ জন বরেণ্য ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছে কমিশন। আগারগাঁও কমিশন কার্যালয়ে সকালে শুরু হবে এই সংলাপ।
এই সংলাপের বিষয়ে নব নিযুক্ত ভারপ্রাপ্ত সচিব জানান, সোমবারের সংলাপে নাগরিক সমাজের প্রতিনিধিরা যে পরামর্শ দিবেন তা গুরুত্বসহকারে শুনবে কমিশন।
নিজের দায়িত্ব গ্রহনের প্রথম দিন সাংবাদিকদের তিনি আরো জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন যে সিদ্ধান্ত নিবে তা বাস্তবায়নে যথাযথ দায়িত্ব পালন করবেন তিনি।
এছাড়া মাঠ পর্যায়ের প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে রোডম্যাপ বাস্তবায়ন কাজ করবে কমিশন। এজন্য সবার সহযোগিতাও চেয়েছেন ভারপ্রাপ্ত সচিব।