নির্বাচন

ইসিতে বিএনপির ১৪ লাখ টাকা জমা

বিএনপি
বিএনপি

আগামী জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার ক্ষেত্রে কমিশনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করে বিএনপি। নির্বাচন কমিশনে দলের আয়-ব্যায়ের হিসাব জমা দিতে গিয়ে এ প্রত্যাশার কথা জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার। কমিশনে দেওয়া হিসাব অনুযায়ী ২০১৬ সালে বিএনপির আয় চার কোটি টাকার কিছু বেশি, ব্যায় প্রায় চার কোটি; আর উদ্বৃত্ত ১৪ লাখ টাকা।

সোমবারই ছিল নির্বাচন কমিশনে রাজনৈতিক দলগুলোর আয়-ব্যায়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন। এদিন, বিকেল ৪টার পর কমিশনের কাছে ২০১৬ সালে দলের আয়-ব্যায়ের হিসাব জমা দেয় বিএনপি। পরে দলের আয়-ব্যায়ের হিসাব, আয়ের উৎস ও ব্যায়ের খাত সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সমঝোতা সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনারের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে তার জবাব দেন রিজভী।

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে আবারো দাবি করেন তিনি। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ