নির্বাচন

১৬/১৭ তারিখে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপ ইসির

ইসি
ইসি

এ মাসের মাঝামাঝিতে সময়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপ বসবে নির্বাচন কমিশন জানিয়েছেন সচিব হেলালউদ্দিন আহমদ।

রোববার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আগামী ১৬ ও ১৭ তারিখ গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ও শেষ সপ্তাহের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করা হবে।

তিনি বলেন, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সংলাপে আমন্ত্রণ জানানো হবে। মোট ৬০ জনকে আমন্ত্রণ জানানো হবে।

আর আগস্টের শেষ সপ্তাহে ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন— ঈদের পর ১০ সেপ্টেম্বর থেকে আবারো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক চলবে বলে জানান তিনি।

এরইমধ্যো গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদ্বার সংলাপ করেছে ইসি। সুশীল সমাজের ৫৯ জনকে আমন্ত্রণ জানিয়েছিল ইসি তবে সংলাপে অংশ নেন ৩৪ জন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ