নির্বাচন

কোনো রাজনৈতিক দল নির্বাচনে না এলে মধ্যস্থতা নয়: সিইসি

আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন
আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন

সহায়ক সরকারের অধীনে নির্বাচন কি-না তা সরকারের সিদ্ধান্ত— বড় কোনো রাজনৈতিক দল নির্বাচনে না এলে মধ্যস্থতা করবে না নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

বৃহস্পতিবার সকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় ও শেষ দিনের মতো মতবিনিময সভায় তিনি এ কথা বলেন।

বৈঠকে কেএম নূরুল হুদা বলেন, আগামী নির্বাচন দলীয় না সহায়ক সরকারের অধীনে হবে তার সিদ্ধান্ত সরকারের আর নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা তার সিদ্ধান্ত নেবে ইসি। ইসি আইন মোতাবেক সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে।

তিনি আরো বলেন, বড় কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে আনার জন্য কোনো ধরনের মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে না ইসি।

জানা গেছে, দ্বিতীয় দিনের সভায় গণমাধ্যমের ৩৪ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে প্রথম দিনের মতবিনিময় সভায় একাদশ সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা।

তারা বলেছেন, ইসি সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে, যাতে সবাই অংশগ্রহণ করতে পারে।

এছাড়া নির্বাচনে কালো টাকা-সন্ত্রাসী-মস্তানের দৌরাত্ম্য বন্ধসহ ‘না’ ভোট চালু করারও পরামর্শ দিয়েছেন অনেকেই। একইসঙ্গে নির্বাচন কমিশনকে আস্থা অর্জনের কথাও বলেছেন গণমাধ্যম প্রতিনিধিরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ