নির্বাচন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায় মুসলীম লীগ

ইসি
ইসি

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরসহ নির্বাচন কমিশনের কাছে ১১টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ইসির সঙ্গে সংলাপে এ সুপারিশের কথা জানান তারা।

দলের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খানের নেতৃত্বে বিএমএল'র ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে সংলাপে অংশ নেয়।

বৈঠক শেষে কামরুজ্জামান জানান, আগামী জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে ১১টি সুপারিশ করা হয়েছে।

এরমধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকারের অধীনে নির্বাচন, নির্বাচনের আগে ৩০ দিন বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন, এজেন্টদের উপস্থিতিসহ প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে বলে জানান তিনি।

ইসির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের ধারাবাহিকতায় দ্বিতীয় দল হিসেবে আজকের-সোমবার সংলাপে অংশ নেয় বিএমএল।

বিকেল ৩টায় খেলাফত মজলিশের সঙ্গে সংলাপে বসবে ইসি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ