নির্বাচন

রোহিঙ্গাদের ভোটার হতে সহযোগিতা করলে কঠোর ব্যবস্থা

রোহিঙ্গাদের ভোটার হতে সহযোগিতা করলে কঠোর ব্যবস্থা
রোহিঙ্গাদের ভোটার হতে সহযোগিতা করলে কঠোর ব্যবস্থা

মিয়ানমারের সহিংসতার পর অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের অবৈধভাবে ভোটার হতে সহযোগিতা করা হলে তাদের বিরুদ্ধে মামলা করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

কোন জনপ্রতিনিধি রোহিঙ্গাদের অবৈধভাবে ভোটার হতে সহযোগিতা করলে বা কেউ ভুয়া পরিচয় দিলে অথবা অন্য কোনোভাবে সহযোগিতা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ জানান, রোহিঙ্গারা যাতে ভোটার হিসাবে নিবন্ধিত হতে না পারে, সেজন্য ‘কঠোর নির্দেশন দেয়া হয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটিতে আশ্রয় নেয়া রোহিঙ্গারা চলমান ভোটার তালিকা হালনাগাদে ঢুকে পড়েছে কি না সে বিষয়ে সতর্ক থাকতে এরইমধ্যে সংশ্লিষ্ট ৩০ উপজেলার কর্মকর্তাদের নিয়ে বৈঠকও করেছে ইসি।

ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, রোহিঙ্গারা যাতে ভোটার হিসেবে নিবন্ধিত হতে না পারে সেজন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেয়া হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, বিদ্যমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের ভোটার বানাতে যে কোনো ধরনের সহায়তা করলেই আইন অনুযায়ী ফৌজদারি মামলা করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ