অস্থায়ী সরকারের অধীনে একাদশ জাতীয় নির্বাচন করতে নির্বাচন কমিশনকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন ভবনে কমিশনের সঙ্গে সংলাপে দলটি প্রস্তাব করে নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নিরপেক্ষ অস্থায়ী সরকারের অধীনে নির্বাচন করতে হবে।
ভোটের ৭দিন আগ থেকে সেনা মোতায়েনসহ ১৫ দফা প্রস্তাব করেছে তারা।
নির্বাচনী তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙ্গে দেয়া, প্রার্থীদের ব্যক্তিগত প্রচার বন্ধ করে ইসির মাধ্যমে প্রচার চালানোর প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
এছাড়া ইসলামী ঐক্যজোটের প্রধান অসুস্থ থাকায় বিকেলে দলটির সংঙ্গে সংলাপ হয়নি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: