নির্বাচন

নির্বাচনকালীন সরকার-সেনা মোতায়েনের দাবিসহ ৮ দফা পেশ

হুসেইন মুহাম্মদ এরশাদ
হুসেইন মুহাম্মদ এরশাদ

সংসদে প্রতিনিধিত্বশীল দলের এমপিদের দিয়েই নির্বাচনকালীন সরকার গঠন ও সেনা মোতায়েনের দাবিসহ কমিশনের কাছে ৮ দফা প্রস্তাব করেছে জাতিয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে সোমবার জাতীয় পার্টির সঙ্গে বসে নির্বাচন কমিশন -ইসি।

দলের নেতৃত্বে জাতীয় পার্টির ২৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপ করে ইসি।

সংলাপে বিএনপিকে বাদ দিয়েই সংসদীয় প্রতিনিধিদল দিয়েই নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব করেছে দলটি।

স্থানীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসির অধীনে আনারও দাবি জানায় তারা।

সেইসঙ্গে বারবার সীমানা নির্ধারণ না করে ভোটার আনুপাতিকহারে সংসদে সীমানা নির্ধারণের কথা বলেন এরশাদ।

এছাড়া আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে বলে প্রত্যাশা করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ