নির্বাচন

বর্তমান সরকারের অধীনেই নির্বাচনের প্রস্তাব ওয়াকার্স পার্টির

রাশেদ খান মেনন
রাশেদ খান মেনন

সংবিধানের আলোকে বর্তমান সরকারের অধীনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তাব করেছে ওয়াকার্স পার্টি—এক্ষেত্রে সংসদ বহাল রাখার পক্ষে মত দিয়েছেন তারা।

বুধবার পূর্ব কর্মসূচি অনুযায়ী দলের সভাপতি ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসে।

সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তারা কমিশনের সঙ্গে বৈঠক করেছেন।

সংলাপ শেষে দলের সভাপতি সাংবাদিকদের জানান, কমিশনের কাছে ১৪ দফা প্রস্তাব রাখা হয়েছে।

মেনন বলেন, ভোটার তালিকায় যেন কোনোভাবেই রোহিঙ্গাদের অন্তর্ভূক্ত করা না হয় সে বিষয়ে কমিশনকে নজর দেয়ার কথা বলা হয়েছে।

তিনি পাশাপাশি নির্বাচনে যেন বিদেশি হস্তক্ষেপ না হয় সে বিষয়েও তৎপর থাকার দাবি জানানো হয়েছে।

এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন কমিশনের আওতায় আনার পরামর্শ দিয়েছে। সেইসঙ্গে ইভিএম চালু ও কালো টাকা বন্ধের দাবি রয়েছে। বিএনপি নির্বাচনে আসবে বলে প্রত্যাশা করছেন রাশেদ খান মেনন।

বিকেলে ন্যাশনাল আওয়ামী লীগ পার্টির সঙ্গে সংলাপ করবে কমিশন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ