নির্বাচন

বিএনপি নির্বাচনে আসবে আশা সিইসির

কেএম নূরুল হুদা
কেএম নূরুল হুদা

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশা প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার।

শনিবার সকালে রাজধানীর সিদ্বেশ্বরী গার্লস কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শ শেষে তিনি এ আশা প্রকাশ করেন।

নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের সুপারিশগুলো পুস্তিকা আকারে প্রকাশ করা হবে বলেও এ সময় জানান সিইসি।

রাজধানীর সিদ্বেশ্বরী গার্লস কলেজে চলছে ভোটার তালিকা হালনাগাদ করণ কার্যক্রম। সকালে এ কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন হবে।

আর বিএনপিসহ সব রাজনৈতিক দলের অংশ গ্রহণে আগামী নির্বাচন আয়োজন করার আশাও প্রকাশ করেন তিনি।

তিনি জানান, আর ১০টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ বাকি আছে— এগুলো সম্পন্ন হলে সব রাজনৈতিক দলের সুপারিশ পর্যালোচনা করে, করণীয় ঠিক করবে নির্বাচন কমিশন।

ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ নির্দিষ্ট সময়ে শেষ করা সম্ভব হচ্ছে না বলেও এ সময় জানান সিইসি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ