নির্বাচন

নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন স্পস্ট

 নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন স্পস্ট
নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন স্পস্ট

নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন আরো স্পস্ট হয়েছে।

নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে এ বিভাজন প্রকাশ পেয়েছে।

আওয়ামী লীগ ও তার মিত্ররা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেখে, নির্বাচনকালীন সরকারের কথা বলেছে বিএনপি ও তার মিত্ররা তাতে তীব্র আপত্তি জানিয়েছে।

বিএনপিসহ ১৯টি দল নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে মত দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সেনা মোতায়েন, এভিএমের ব্যবহার ইসির এখতিয়ারের মধ্যে থাকলেও নির্বাচনকালীন সরকার নিয়ে তাদের কিছু করার নেই।

তবে সাংবিধানিকভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার পুরো ক্ষমতা ইসির হাতে আছে বলে অভিমত দেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার ও জানিপপের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ।

ইসির সঙ্গে সংলাপে ৪০টি রাজনৈতিক দলের দেয়া ৫৩১টি সুপারিশের মধ্যে বেশিরভাগই অভিন্ন তবে তীব্র মতভিন্নতা দেখা দিয়েছে নির্বাচনকালীন সরকার আর সেনা মোতায়েন নিয়ে।

আওয়ামী লীগ ও তার মিত্রদের প্রস্তাব, শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন করার। জাতীয় পার্টিসহ ৩টি দলের প্রস্তাব, সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো নিয়ে নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনের। তাদের এ প্রস্তাবের বিপক্ষে তীব্র আপত্তি জানিয়েছে বিএনপি ও তার মিত্ররা।

সিপিবিসহ ১২টি দলের প্রস্তাব নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়ার। আর ১৯টি দল নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে মত দিয়েছে। এর মধ্যে বিএনপি আবার সেনাবাহিনীকে বিচারিক ক্ষতমতা দেয়ারও সুপারিশ করেছে।

বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলোর বেশিরভাগ সুপারিশই ইসির এখতিয়ারে রয়েছে। তবে সবচেয়ে বড় বিভাজনের জায়গা, নির্বাচনকালীন সরকার নিয়ে সেখানে ইসির করার কিছু নেই।

নির্বাচনে সেনা মোতায়েন ও আরপিও সংশোধন করে, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়ার এখতিয়ারও ইসির হাতে।

ইসি আন্তরিক হলে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব নয় বলে তারা মনে করেন জানিপপের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ।

রাজনৈতিক দলগুলোর পর এখন পর্যবেক্ষক, নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ