নির্বাচন পর্যবেক্ষকরা নির্বাচনে একদলের পক্ষে কাজ করে রাজনৈতিক দলগুলোর এমন অভিযোগের বিপক্ষে মত দিয়েছে নির্বাচন পর্যবেক্ষকরা।
রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কমিশনের সঙ্গে নির্বাচন পর্যবেক্ষকদের বৈঠক বসেন তারা।
জানিপপের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, কমিশন যে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা চূড়ান্ত করেছে তার দু' একটি জায়গায় অসঙ্গতি থাকলেও এই নীতিমালা কার্যকর করলে নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব।
নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদের প্রশিক্ষণ, বয়স নির্ধারণসহ বেশ কিছু মতামত তারা তুলে ধরেন বৈঠকে।
সংলাপে ফেমা, জানিপপ, ইলেকশন ওয়ার্কিং গ্রুপসহ বেশ কয়েকটি পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সংলাপে সভাপতিত্ব করেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: