দ্বিতীয়বারের মতো আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ের রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়া শেষ তারিখ ২২ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই–বাছাই আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া যাবে ৪ ডিসেম্বর।
গত ০২০১২ সালের ডিসেম্বরে এই সিটি করপোরেশন প্রথমবারের মতো ভোট অনুষ্ঠিত হয়। ওই সময় সিটি নির্বাচন দলীয় প্রতীকে হতো না। তবে এবার দলীয় প্রতীকে ভোট অনুষ্ঠিত হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: