নির্বাচন

নির্বাচানে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়নি: সিইসি

মো. নুরুল হুদা
মো. নুরুল হুদা

আগামী সংসদ নির্বাচানে সেনা মোতায়েনের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। বুধবার দুপুরে নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নুরুল হুদা।

আগামী নির্বাচনে ইলেট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারে কমিশন প্রস্তুত নয় বলেও এ সময় জানিয়েছেন তিনি।

আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কি না, তা নিয়ে নির্বাচন কমিশনারদের মধ্যেই চলছে বিতর্ক। আগেরদিনই কমিশনের একজন কমিশনার, সেনা মোতায়েন নিয়ে চিন্তা ভাবনা চলছে বলে জানিয়েছিলেন।

তবে প্রধান নির্বাচন কমিশনার জানালেন, এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। সেনা মোতায়েনের ব্যাপারে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার যা বলেছেন, সেটা তার ব্যক্তিগত মত। এনিয়ে নির্বাচন কমিশনারদের মধ্যে বিভক্তির কোন কারণ নেই।

বিভিন্ন স্থানীয় নির্বাচনে পরীক্ষামুলকভাবে ইভিএম ব্যবহার করা হবে, কিন্ত জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার মতো অবস্থা নেই বলেও জানান মো. নুরুল হুদা।

নির্বাচনে সেনা মোতায়েন ও ইভিএমের ব্যবহার নিয়ে এরইমধ্যে পাল্টাপাল্টি অবস্থানে বড় দুটি রাজনৈতিক জোট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ