রংপুর সিটি করপোরেশন নির্বচন সামনে রেখে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার -সিইসি নুরুল হুদা বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যা যা করণীয় তাই করা হবে।
প্রত্যেক প্রার্থী সমান সুযোগ পাবেন— নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক দল কিংবা প্রশাসন নয় বরং নির্বাচন এবং ভোটারদের ভোট দানের নিশ্চয়তা প্রদানই মূল বিষয় বলে জানান তিনি।
ভোট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: