নির্বাচন

রংপুর সিটি নির্বাচন: মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন বুধবার

রংপুর সিটি করপোরেশন নির্বাচন
রংপুর সিটি করপোরেশন নির্বাচন

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন আজ (বুধবার)। মনোনয়নপত্র জমা দিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শরফুদ্দিন আহমেদ ঝন্টু, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেছেন।

আর বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে শেষ পর্যন্ত মাঠে থাকবে তার দল।

উৎসবমুখর পরিবেশে সকাল থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুপুরে মনোনয়ন জমা দেন আওয়ামী লীগের প্রার্থী ঝন্টু। পরে মনোনয়ন জমা দেন বিএনপি প্রার্থী বাবলা। এরপর স্বতন্ত্র নারী প্রার্থীসহ সাত জন মেয়র প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন। দুদিন আগেই মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। এছাড়া কাউন্সিলর পদে ৩২৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

আগামী ২৫ ও ২৬ নভেম্বর এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ৩ ডিসেম্বর পর্যন্ত প্রাথীতা প্রত্যাহার করা যাবে। ৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন প্রচার-প্রচারণা। আগামী ২১ ডিসেম্বর এই সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ