রংপুর সিটি করপোরেশন নির্বাচনে কয়েকটি কেন্দ্রে ডিজিটাল ভোটিং মেশিন বা ডিভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি নির্বাচনের কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, ডিভিএমের পাশাপাশি একটি কেন্দ্রে সিসি ক্যামেরাও বসানো হবে। রংপুর নির্বাচন নিয়ে নতুন নির্বাচন কমিশন চ্যালেঞ্জের মুখে। নাগরিকরা যাতে নির্বিঘ্নের ভোট দিতে পারে সে ব্যবস্থা করা হবে।
তবে ভোটারদের আপত্তি বা তাদের অসুবিধা হলে বিকল্প পদক্ষেপও নেয়া হবে বলেও জানান নির্বাচন কমিশনার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: