প্রতীক বরাদ্দের আগেই জমজমাট হয়ে উঠেছে রংপুর সিটি করপোরেশন নির্বাচন। আসছে নির্বাচনকে ঘিরে হিসেব কষতে শুরু করেছেন ভোটাররা।
তারা বলছেন, গত পাঁচ বছরে শুধুমাত্র কাগজে কলমে নগরীর উন্নয়ন হয়েছে। দৃশ্যমান উন্নয়নে বিশ্বাসী এমন কাউকেই মেয়র হিসেবে দেখতে চান নগরবাসি।
রংপুর সিটি করপোরেশনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ নির্বাচনের প্রার্থীদের এখনো প্রতীক বরাদ্দ না হলেও উৎসাহ উদ্দীপনার কমতি নেই ভোটারদের। নগরীর অলিগলিতে ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ।
ভোটাররা বলছেন, সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর থেকেই নানা সমস্যায় জর্জরিত রংপুর নগরী। তাই এ নির্বাচনে ভোটাররা এমন একজন নগরপিতা চান, যে নগরীর দৃশ্যমান করবে।
নানাবিধ সমস্যা দূর করে এই রংপুরকে একটি মডেল সিটি করপোরেশন হিসেবে দেখতে চান নগরবাসি।
আগামী ২১ ডিসেম্বর হবে এ সিটি করপোরেশনের নির্বাচন। এরইমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়েছে। ৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামবেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।