নির্বাচন

আগামী ৯০ দিনের মধ্যে ডিএনসিসিতে উপনির্বাচনের জন্য প্রস্তুত ইসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি)
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি)

আগামী ৯০ দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

মেয়র পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে ডিএনসিসির নির্বাচন অনুষ্ঠিত হবে— স্থানীয় সরকার মন্ত্রণালয় গেজেট প্রকাশের পর কমিশন নির্বাচনী কাজ শুরু করবে বলেও জানান তিনি।

সরকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর ইসি নির্বাচনী তোড়জোড় শুরু করবে।

আনিসুল হকের মৃত্যুর কারণে ডিএনসিসির মেয়র পদটি শূন্য হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯–এর ১৬ ধারায় বলা হয়েছে, মেয়র বা কাউন্সিলের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের আগে যদি কোনো পদ শূন্য হয়, তবে ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচন হবে। উপনির্বাচনের বিজয়ী বাকি মেয়াদে মেয়র বা কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ, ২০১৫ সালের ২৮ এপ্রিল ডিএনসিসি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী আনিসুল হক বিজয়ী হন। বিজয়ী হওয়ার পর মাত্র আড়াই বছরের মাথায় গত ৩০ নভেম্বর আনিসুল হক লন্ডনের একটি হাসপাতালে মারা যান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ